কক্সবাজারের উখিয়া থানায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার পরোয়ানায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) উখিয়া থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, সিআর সাজা পরোয়ানায় ১ জন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় ৩ জন রয়েছেন। সিআর সাজা পরোয়ানায় গ্রেপ্তার নুরুল আবছারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।