জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার, চাঁদপুর
চাঁদপুরের পরিচিত মুখ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি এস এম সোহেলের বাবা সফিক তাইনী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।