এ এম জহিরুল ইসলাম

ঢাকা মহানগর প্রতিনিধি

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক হোসেন জানান, তিনি টার্গেটের শিকার হয়েছেন। একই সঙ্গে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আজ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, এখন থেকে ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকার মাদক নির্মূলসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।

তাঁর এই পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।