আব্দুল জলিল
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের হাসানপুর, মজিদপুর এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হোসেন আজাদ। তিনি গত রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ওই তিন ইউনিয়নের শ্রীরামপুর সার্বজনীন পূজা মন্ডপ, দেউলি সার্বজনীন পূজা মন্ডপ, মজিদপুর সার্বজনীন পূজা মন্ডপ, কাবিলপুর পূজা মন্ডপ, ভান্ডার খোলা পূজা মন্ডপ, পরচক্রা পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ও ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ সহ অনেকে।