মোঃ মফিজুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি তারিখ: ৩ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ বাজারের আউলিয়ার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম।

রাতের আঁধারে পরিচালিত এ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সক্রিয় ভূমিকার বিষয়টি আবারও সামনে এসেছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করছেন সচেতন মহল।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।