মোঃ রাজু

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল ৫টা ৩০ মিনিটে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামস্থ নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কে পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি ১। ইসমাইল হোসেন ও ২। মোঃ ইসাহাক আলীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ ইসমাইল হোসেন ও মোঃ ইসাহাক আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

এদিকে, তাদের অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত মোঃ রুবেল হোসেন (২৩), পিতা-অজ্ঞাত, সাং-চর বাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পলাতক ওই অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।