জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনার দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সৌমিত্র দত্তের বড় ছেলে স্বপ্নীল দত্ত যশোর শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

এদিকে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ১০ জন বৃত্তি পেয়েছে।

বিদ্যালয়টির শিক্ষার্থীদের এ সাফল্য শিক্ষা অঙ্গনে আনন্দ ও গৌরবের উপলক্ষ তৈরি করেছে। মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার স্বীকৃতি হিসেবে বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

স্বপ্নীল দত্তসহ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, নিরবচ্ছিন্ন সাফল্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন তাঁদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।