নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভারে নুয়ে পড়া উখিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি আবু আবদুল্লাহ যোগদানের পর থেকেই উখিয়া ভূমি অফিস অনেকটা দালাল সিন্ডিকেট মুক্ত হওয়া, বার বার অফিসে ধর্না না দিলেই কাজের গতিময়তাসহ স্বচ্ছ কর্মকান্ড সর্ব মহলে দিন দিন প্রশংসনীয় হচ্ছে। দেশে ভূমি সেবায় হয়রানি, ঘুষ ছাড়া কাজ আদায় হয় না এমন অপবাদ থাকলেও উখিয়ার বর্তমান এসিল্যান্ড যোগদানের পর থেকে দালালদের মাধ্যমে কাজ না হওয়ায় তদবির ছাড়া নামজারী/ জমাভাগ, উৎকোচ ছাড়া তদন্ত রিপোর্ট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন বন্ধ করায় কথিপয় উনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানান।বিশেষ করে যারা ভূমি অফিসে সুবিধা করতে না পেরে বর্তমান সহকারী কমিশনার ভূমিকে তাড়াতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন ।সম্প্রতি বালুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিতর্ক নিয়ে কথা হয় উখিয়ার সহকারী কমিশনার ভূমি আবু আবদুল্লাহর এর সাথে কথা হলে তিনি বলেন আমি বন বিভাগকে সাথে নিয়ে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমার দায়িত্ব পালন করেছি এখানে কারো সাথে আমার ব্যক্তিগত শত্রুুতা কিংবা রেষারেষি নেই।সেবার দরজা সবার জন্য সমান এ ছাড়া উখিয়ার ভূমি সেবা, ভূমি রক্ষা আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সর্ব মহলের সহযোগিতা চান এসিল্যান্ড আবু আবদুল্লাহ।