জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর
চাঁদপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত জুলাই চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জুমার নামাজ চলাকালে দুর্বৃত্তরা সেখানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হন।
জুমার নামাজের সময় এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।