এ এম. জহিরুল ইসলাম
ঢাকা মহানগর প্রতিনিধি
দৈনিক সময় বায়ান্ন
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আজিমুশশান ইসলাহী ইজতেমা
ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬: দেশের অন্যতম প্রাচীন অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩০ অক্টোবর, শুক্রবার থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে আজিমুশশান ইসলাহী ইজতেমা। পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ ইসলাহী সমাবেশের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় আমির, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ (পীর সাহেব বরুণা)-এর নেতৃত্বে পরিচালিত এ সংগঠন দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি ও ইসলাহি কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। তিনি মৌলভীবাজারের বরুণা জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবেও পরিচিত।
আয়োজকদের প্রত্যাশা, এ ইসলাহী ইজতেমার মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি মূল্যবোধ, নৈতিক চরিত্র গঠন, পারস্পরিক সম্প্রীতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা আরও জোরদার হবে।
📍 স্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
📅 তারিখ: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার
🕋 সময়: বাদ ফজর থেকে
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আত্মশুদ্ধির মহান উদ্দেশ্যে আয়োজিত এ ইসলাহী ইজতেমায় দলমত, শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তরিক উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
আসুন, দ্বীনি শিক্ষা ও আত্মশুদ্ধির এই মহতী আয়োজনে শরিক হয়ে নিজেদের জীবনকে কুরআন-সুন্নাহর আলোয় আলোকিত করার প্রচেষ্টা চালাই।
আল্লাহ তাআলা এ ইসলাহী ইজতেমাকে কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।
#আঞ্জুমানে_হেফাজতে_ইসলাম_বাংলাদেশ
#ইসলাহী_ইজতেমা #সোহরাওয়ার্দী_উদ্যান
#দ্বীনের_দাওয়াত #আত্মশুদ্ধি