সাব্বির আহমেদ ভাই
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু এবং জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক।
এছাড়াও সভায় জেলা ও সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুন।
প্রস্তুতি সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় দিবসটি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।